রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরও খবর
কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়…
ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ…
যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর
ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে…
জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু…
আরও পড়ুন
ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদমন্ত্রী এ্যানি
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা
পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ…
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের…
সালমান শাহ হত্যা মামলা
কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮…
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার…
বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবেন না, দেশ গড়ার সময় এখন – প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ৯ আগস্ট ২০২৬: দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক…

