মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
- নিজস্ব সংবাদদাতা
- ৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও রিপন (৪০) নামে আরও দুজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে রমনা থানার মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল ও সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত রিয়াদ হোসেন ও রিপন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জামান আহমেদ ও আহত রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর থানার মধুগাতী গ্রামে। জামান ওই গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে। আহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার গলতলী গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর লালবাগ থানার ইসলামবাগ এলাকায় বসবাস করতেন।
এদিকে দুর্ঘটনার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ ও কাভার্ড ভ্যানটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই বিভাগের আরও খবর
কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়…
ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ…
যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর
ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে…
জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু…
আরও পড়ুন
ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদমন্ত্রী এ্যানি
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা
পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ…
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের…
সালমান শাহ হত্যা মামলা
কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮…
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার…
বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবেন না, দেশ গড়ার সময় এখন – প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ৯ আগস্ট ২০২৬: দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক…

