হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়। তিনি মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট শিক্ষার্থীদের কাছে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়।
ছবি: বিএনপি মিডিয়া সেল
এই বিভাগের আরও খবর
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর…
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালী (কক্সবাজার), ৯ আগস্ট ২০২৬:কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে…
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
সর্বশেষ খবর
1.
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
- ৪২ মিনিট আগে
2.
3.
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- ২ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার…
কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের…
ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীতে একটি ময়লার ডাস্টবিন থেকে…
যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর
ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় মালবাহী ভ্যানের চাপায় মোহাম্মদ জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর ঢাকা, ৮ আগস্ট ২০২৬:আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…

