রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার

ঢাকা, ৯ আগস্ট ২০২৬:


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীতে একটি ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে হাসপাতালের ডেইলি বেসিসে কর্মরত এক কর্মী ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে নবজাতক মেয়েশিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ কর্মকর্তা জানান, নবজাতকটি আনুমানিক এক দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিশুটির পরিচয় কিংবা কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। শিশুটির মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন