মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
- নিজস্ব সংবাদদাতা
- ১৭ ঘণ্টা আগে
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় প্রকল্প এলাকা থেকে আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রকল্পের ‘মগডেইল’ ডিউটি পোস্ট এলাকায় নিয়মিত টহল চলাকালে দায়িত্বরত সদস্যরা ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেন। তারা প্রকল্প এলাকা থেকে স্ক্র্যাপ মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
পরিস্থিতি বুঝে আনসার সদস্য মো. জমির আলী ও নয়ন দেব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা উদ্ধার হওয়া স্ক্র্যাপ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০-৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন সময় সংঘবদ্ধ চক্র চুরির অপচেষ্টা চালিয়ে থাকে। তবে আনসার সদস্যদের নিয়মিত টহল, সতর্ক নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়ার কারণে এসব অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। এর ফলে প্রকল্পের গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ ও মূল্যবান মালামালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এই বিভাগের আরও খবর
পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প…
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে…
তুরাগে মাদক লেনদেনের বিরোধে যুবকের মৃত্যু, অভিযুক্তদের খুঁজছে পুলিশ
রাজধানীর তুরাগ এলাকার রুপায়ন সিটির ভেতরে মাদক বিক্রির…
বিয়ের স্বর্ণ কেনার নামে ৫৭ লাখ টাকার জাল নোট নিয়ে জুয়েলার্সে, যুবক আটক
রাজধানীর বনানীতে বিয়ের জন্য স্বর্ণালংকার কেনার কথা বলে…
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি উভয় জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত…
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা: নিহত ৪, আতঙ্কে আহত অন্তত ১৫ শিক্ষার্থী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও…
নেপালে সুশাসন নিশ্চিতে নজরদারি জোরদার, ৮৮৩০ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের…

