নিম্নমানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
- প্রান্তকাল ডেস্ক
- ১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪টি প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানমাত্রার ব্যত্যয় পাওয়া গেছে।
আজ সোমবার বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অকৃতকার্য পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যান পত্র দেওয়া হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্যগুলো তুলে নেওয়ার জন্য বলা হয়েছে।
নিষিদ্ধ ও প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যসমূহ:
ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস: আমের আচার (মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ার কারণে)।
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ: বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম’ (টোটাল মিল্ক সলিড নন ফ্যাট বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় পাওয়ায়)।
অলিভ বাংলাদেশ: লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু (মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায়)।
ডেকো ফুডস: ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডার (নির্ধারিত মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়ায়)।
বিএসটিআই জানিয়েছে, এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিবিড়ভাবে তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, “মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। জনগণ যাতে মানসম্মত পণ্য ক্রয় করতে পারে, এ বিষয়ে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি ক্রেতাদের পণ্য ক্রয়ের আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার আহ্বান জানান। এছাড়া কোনো পণ্যের মান, ভেজাল বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে জানানোর অনুরোধ করেন।
কাজী ফুডসের অবস্থান ব্যাখ্যা:
এদিকে বিএসটিআইয়ের এই নির্দেশনার পর একটি বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেলিসিমো ব্র্যান্ডের রোটনডো (ব্যাচ নং-২৬০৫০১০১এ) আইসক্রিমে টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট নির্ধারিত মানদণ্ডের (স্ট্যান্ডার্ড ১০–১১) চেয়ে বেশি পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা গত ২ জুলাই পুনরায় নমুনা পরীক্ষার জন্য আবেদন করেছে।
বিবৃতিতে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ আরও উল্লেখ করে, বর্তমানে বিএসটিআই প্রতিনিধির পরামর্শ অনুযায়ী পুনরায় পরীক্ষার জন্য নমুনা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের নির্ধারিত মান ও বিধিমালার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তা যথাযথভাবে অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়।
এই বিভাগের আরও খবর
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
ঢাকা, ২১ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে…
সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত…
হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, নিরাপত্তা ও ভূরাজনীতিতে বাড়ছে সমন্বয়ের চেষ্টা
মিসরের রাজধানী কায়রোতে মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া এবং যুক্তরাষ্ট্রের…
২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করলেন কিলিয়ান এমবাপ্পে: মেসির স্বপ্নভঙ্গ
ফরাসি ফুটবলের পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে জয় করে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘অতীতে একসাথে ছিলাম, আছি এবং থাকবো’: প্রধানমন্ত্রী তারেক রহমান
শরিক নেতাদের নিয়ে যমুনায় নৈশভোজ | ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা…
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র জোটের বৈঠক | ‘৩১ দফা‘ ও ‘জুলাই সনদ‘ বাস্তবায়নের অঙ্গীকার আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ২০ জুলাই ২০২৬: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন…
প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রান্তকালঢাকা | ২০ জুলাই ২০২৬ দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে…
কৃত্রিম বুদ্ধিমত্তায় জোরপূর্বক অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক: মেটার নীতিতে বিশ্বজুড়ে সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রান্তকালতারিখ: ২০ জুলাই, ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারে ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়া বিভিন্ন ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু…
এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ
এক নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং আজ…
মিয়ানমারে সংঘাত থেকে বাঁচতে গিয়ে সাগরে নিখোঁজ ৫০০-এর বেশি রোহিঙ্গা, ট্রলারডুবির আশঙ্কা
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও ভয়াবহ মানবিক সংকট থেকে বাঁচতে সাগরে ভাসাল দুটি ট্রলার নিখোঁজ হয়েছে। এতে নারী ও…
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ…

