বিভ্রান্তি ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রান্তকাল প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করেছে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার পথ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, শিল্পকারখানা স্থাপন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার রাজনীতি।
তিনি বলেন, “রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না। জনগণকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চাঁদপুরসহ দেশের আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পরে ডিজিটাল প্রক্রিয়ায় ২০ জেলার প্রায় ১৫ হাজার সুবিধাভোগী নারীর কাছে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে যায়।
তারেক রহমান বলেন, সরকার যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে, সেগুলোর প্রতিটিই খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। তিনি দাবি করেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন দেশ পুনর্গঠনের কাজ করছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু একটি মহল বিভিন্ন বিতর্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতিশ্রুতির পক্ষে রায় দিয়েছে এবং সরকার ধাপে ধাপে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় দেশ গড়ার। সবাইকে সজাগ থেকে উন্নয়ন ও পুনর্গঠনের কাজে অংশ নিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি স্লোগান তোলেন—“করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
অনুষ্ঠানে চাঁদপুরে ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবির প্রতিও ইতিবাচক সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
জনগণকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে কাজ করছে সরকার: কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে…
তাইওয়ান ইস্যুতে সতর্ক বার্তা ট্রাম্পের, চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে চায় ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা…
পশ্চিম তীরে ‘তৃতীয় নাকবা’: উচ্ছেদ, ভয় ও অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন জনগোষ্ঠীর জীবনে উচ্ছেদ…
এনসিপির চট্টগ্রাম কমিটিতে ভাঙনের সুর, একদিনেই পদত্যাগ ২২ নেতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার…
ইরান যুদ্ধ, তাইওয়ান ও বাণিজ্যযুদ্ধ: ট্রাম্প–সি বৈঠকে নতুন ভূরাজনৈতিক সমীকরণ
বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা, এলএনজি আমদানিতে নতুন সম্ভাবনা
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক…
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা…
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
রাজধানী ঢাকা-র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়…
বেইজিং বৈঠক ‘অত্যন্ত ইতিবাচক’: শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার বৈঠককে “অত্যন্ত ইতিবাচক” বলে অভিহিত করেছেন। বেইজিংয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয়…
ঈদুল আজহায় দেশে কুরবানির পশুর সংকট নেই, স্থানীয় খামারিরাই চাহিদা পূরণে সক্ষম: কৃষিমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কুরবানির পশুর সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ…
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর উদ্যোগে এবং…
থার্ড টার্মিনাল চালু হলে বাড়বে যাত্রীসেবা ও ধারণক্ষমতা: বেবিচক চেয়ারম্যান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরটির যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ…
উৎপাদন ব্যয় ও বৈশ্বিক চাপের মুখে তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা
উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপে দেশের তৈরি পোশাক শিল্পে গভীর সংকট তৈরি হয়েছে।…

