শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত ৪ আনসার সদস্য
- নিজস্ব সংবাদদাতা
- ২০ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসককে রক্ষায় এগিয়ে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শরীয়তপুর সদর উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. লাল মিয়া কাজী নামে এক রোগীর মৃত্যুর পর তার স্বজন ও উপস্থিত কিছু লোকজন উত্তেজিত হয়ে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দীনের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা চিকিৎসককে মারধর করতে করতে কক্ষের বাইরে নিয়ে যান।
এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আইডি নং-৩৮৩২৩ মো. সোহেল এবং আইডি নং-৮৯৬২৯ মো. আজিজুল হক দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা হামলাকারীদের বাধা দিয়ে চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ডিউটিরত আনসার সদস্য মো. সোহেল ক্যাম্প ইনচার্জ এপিসি মো. আব্বাস উদ্দীনকে ফোন করে অতিরিক্ত আনসার সদস্যদের হাসপাতালে আসার জন্য জানান।
পরবর্তীতে অতিরিক্ত আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসককে উদ্ধার করে এবং হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে মৃত ব্যক্তির স্বজনদের শান্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনায় আনসার সদস্য মো. সোহেল, মো. কাউসার, মো. ইমরান এবং এপিসি মো. আব্বাস উদ্দীন আহত হন। তাদের মধ্যে মো. সোহেলের বাম হাত, মো. কাউসারের ডান হাত, মো. ইমরানের কোমর এবং আব্বাস উদ্দীনের ঘাড়ে আঘাত লাগে। আহতদের চিকিৎসা ও এক্স-রে সম্পন্ন করে ব্যান্ডেজ করার পর ক্যাম্পে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে মাত্র দুইজন অঙ্গীভূত আনসার সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংঘবদ্ধ হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন তারা।
এই বিভাগের আরও খবর
সম্পাদকীয় – মণিপুরে জাতিগত সংঘাত কি ভারতের সংহতির ভিত নাড়িয়ে দিচ্ছে?
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য মণিপুর। ভৌগোলিকভাবে সীমান্তবর্তী এবং…
সম্পাদকীয়: মাস্কের ‘আমেরিকা পার্টি’ — প্রযুক্তি ও পুঁজির রাজনৈতিক উচ্চারণ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য ছিল প্রযুক্তি প্ল্যাটফর্ম…
কিশোর গ্যাং : সমাজের অন্ধকার ছায়া
বাংলাদেশের সমাজব্যবস্থায় এক বিপজ্জনক রূপ নিচ্ছে কিশোর গ্যাং…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে কাজ করছে সরকার: কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে। তিনি…
এআই ডিপফেক ঠেকাতে নতুন টুল আনল ইউটিউব, ১৮ বছরের বেশি সব ক্রিয়েটরের জন্য উন্মুক্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেকের ঝুঁকি বাড়তে থাকায় নতুন নিরাপত্তা উদ্যোগ চালু করেছে ইউটিউব। ভিডিও প্ল্যাটফর্মটি…
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা, এলএনজি আমদানিতে নতুন সম্ভাবনা
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক…
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা…
তাইওয়ান ইস্যুতে সতর্ক বার্তা ট্রাম্পের, চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে চায় ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের…
পশ্চিম তীরে ‘তৃতীয় নাকবা’: উচ্ছেদ, ভয় ও অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন জনগোষ্ঠীর জীবনে উচ্ছেদ যেন এক অবিরাম বাস্তবতা। ১৯৪৮ সালের নাকবার পর থেকে বারবার বাস্তুচ্যুত হওয়া…
এনসিপির চট্টগ্রাম কমিটিতে ভাঙনের সুর, একদিনেই পদত্যাগ ২২ নেতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার একদিনের মধ্যেই বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সদ্য ঘোষিত ১৬৮ সদস্যের আহ্বায়ক…
ইরান যুদ্ধ, তাইওয়ান ও বাণিজ্যযুদ্ধ: ট্রাম্প–সি বৈঠকে নতুন ভূরাজনৈতিক সমীকরণ
বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আর শুধু বাণিজ্য বা প্রযুক্তি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ,…

