চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে বেইজিংয়ে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এরই মধ্যে চীনের শানডং প্রদেশজুড়ে গড়ে ওঠা এক গোপন জ্বালানি নেটওয়ার্ক ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে।
শানডং প্রদেশের বন্দর, পাইপলাইন ও ছোট ছোট স্বাধীন তেল শোধনাগার—যেগুলো ‘টিপট রিফাইনারি’ নামে পরিচিত—সেগুলো দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি অপরিশোধিত তেল আমদানি ও প্রক্রিয়াজাত করছে। এসব রিফাইনারি বেইজিংয়ের অনুমতিতে পরিচালিত হলেও কার্যক্রম অনেকটাই আড়ালে চলে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের আর্থিক লাইফলাইন কেটে দিয়ে চলমান যুদ্ধ বন্ধে তেহরানকে চাপে ফেলতে চাইছে, তখন এই চীন-ইরান তেল বাণিজ্য ওয়াশিংটন ও বেইজিংয়ের আলোচনার অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চীনে ইরানি তেল বিক্রি ও পরিবহনে সহায়তার অভিযোগে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র আরেকটি চীনা রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেইজিং দেশীয় কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার নির্দেশ দেয়।
একই সময়ে আরব সাগরে মার্কিন নৌবাহিনী তথাকথিত ‘শ্যাডো ট্যাঙ্কার’ বা গোপন জাহাজগুলোর পিছু নিচ্ছে। এসব ট্যাঙ্কার ইরান থেকে তেল নিয়ে পরে পূর্ব চীনের বিভিন্ন বন্দরে পৌঁছে দেয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, চীন তাদের জ্বালানি ক্রয়ের মাধ্যমে ইরানের ‘সন্ত্রাসী নেটওয়ার্কে’ অর্থায়ন করছে।
সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ–এর একটি স্থাপনা ঘুরে দেখার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। মুখোশ পরা নিরাপত্তারক্ষীরা প্রবেশপথ পাহারা দিচ্ছিল এবং গণমাধ্যমকর্মীদের অনুসরণও করা হয়।
ওয়াশিংটনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তেল কিনেছে এবং শত শত মিলিয়ন ডলারের ইরানি তেল আমদানি করেছে, যেগুলো নিষিদ্ধ ‘শ্যাডো ফ্লিট’ জাহাজে পরিবহন করা হয়েছিল। যদিও প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শানডংয়ের এসব ছোট রিফাইনারি খুব কম লাভে পরিচালিত হয়। ফলে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের ছাড়মূল্যের তেল তাদের টিকে থাকার সুযোগ করে দেয়।
এরিকা ডাউনস বলেন, “এই ছোট রিফাইনারিগুলো খুব সীমিত মুনাফায় চলে। নিষেধাজ্ঞার কারণে কম দামে পাওয়া ইরানি ও রুশ তেল তাদের জন্য বড় সুবিধা।”
গত মাসে হেংলি পেট্রোকেমিক্যাল–এর ওপরও নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে উল্লেখ করা হয়। তবে কোম্পানিটি অভিযোগ অস্বীকার করেছে।
চীন আনুষ্ঠানিক কাস্টমস তথ্যতে ইরানি তেল আমদানির কথা স্বীকার না করলেও তারা মার্কিন একতরফা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা “অবৈধ একতরফা নিষেধাজ্ঞার” বিরোধিতা করে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমানে চীনের জ্বালানি নিরাপত্তার জন্য এসব টিপট রিফাইনারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের কারণে অন্য দেশ থেকেও তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।
জ্বালানি বিশ্লেষক মুইউ জু–এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে চীনের সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় ১৩ শতাংশ ছিল ইরানি তেল। গত মাসে সেই হার বেড়ে ১৮ শতাংশে পৌঁছেছে।
এদিকে সিঙ্গাপুর প্রণালীর কাছে ‘ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস’ (ইওপিএল) এলাকায় বহু জাহাজ ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে তেল আদান-প্রদান করছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। পরে সেই তেল মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার পণ্য হিসেবে চীনে প্রবেশ করছে।
এক ঘটনায় ইরানি পতাকাবাহী হারবি নামের একটি ট্যাঙ্কারকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রাফায়েল পেরাল্টা আটকে দেয়। তবে তখন জাহাজটি সম্ভবত খালি ছিল বলে ধারণা করা হয়।
পরবর্তীতে সেই তেল বহনকারী আরেকটি জাহাজ হাউনকায়ো–কে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বন্দরে অবস্থান করতে দেখা যায়। বিশ্লেষকদের ধারণা, সেখানেই ইরানি তেলের যাত্রা শেষ হয় এবং তা চীনের জ্বালানি বাজারে প্রবেশ করে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

