২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
- প্রান্তকাল ডেস্ক
- ৩ ঘণ্টা আগে
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা মাঠে গড়াবে। দুই দল মিলিয়ে এখনো হাতে আছে ১৭ উইকেট। এমন অবস্থায় ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হতে পারে। তবে বাংলাদেশ যদি সফরকারীদের সামনে প্রায় ২৬০ রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা থাকবে বলে মনে করছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
গতকাল সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘আমরা যদি ৭৫ ওভার বোলিং করতে পারি এবং ২৬০-এর মতো রান করতে পারি, আমার মনে হয় ওই রানে জেতা সম্ভব হবে।’
তবে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং হয়নি বলেও স্বীকার করেছেন তিনি। বিশেষ করে ওপেনিং জুটির ব্যর্থতা নিয়ে আশরাফুল বলেন, দুই ইনিংসেই প্রত্যাশা অনুযায়ী শুরু হয়নি। তবে অভিজ্ঞ ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলে নিয়েছেন। তিনি আশা করেন, পরের ম্যাচেই দুই ওপেনার আবার ফর্মে ফিরবেন।
মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাহমুদুল হাসান জয় করেছেন ১৩ রান, আর সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে ২৩ রান। আশরাফুল মনে করিয়ে দেন, আগের টেস্ট সিরিজে ওপেনাররা দারুণ ছন্দে ছিলেন। জয়ের ব্যাট থেকে তিন ইনিংসে প্রায় ২৬৫ থেকে ২৭০ রান এসেছিল, সাদমানও করেছিলেন ১৯০ রানের বেশি। কিন্তু মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নামায় নতুন বলে টিকে থাকা সহজ ছিল না বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ঠিক কত রানে ইনিংস ছাড়বে, সে সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে আশরাফুল বলেন, দল জয়ের জন্যই খেলছে। তার মতে, বৃষ্টি না হলে শেষ দিনে ৯০ থেকে ৯৮ ওভার খেলার সুযোগ থাকতে পারে। এর মধ্যে বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভার বোলিং করতে পারে, তাহলে জয়ের সম্ভাবনা থাকবে।
প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে ধীরগতির ব্যাটিংয়ের প্রশ্নে আশরাফুল বলেন, টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয়, বাংলাদেশ সেভাবেই খেলেছে। বৃষ্টি দলের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি বলেন, উইকেটে এখনো সহায়তা আছে। শেষ দিনের সকালে ভালো ব্যাটিং করতে পারলে এখনো এই ম্যাচ জেতা সম্ভব।
এই বিভাগের আরও খবর
৪১৩ রান করেও চাপে বাংলাদেশ, দাপট দেখাচ্ছে পাকিস্তানের তরুণ ব্যাটাররা
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেও স্বস্তিতে…
বিদেশি খেলোয়াড় বিতর্কে থমকে ম্যাচ, শেষ পর্যন্ত কিংস-পুলিশ ড্র
বাংলাদেশ ফুটবল লিগে Bashundhara Kings ও Bangladesh Police…
শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের দাপট, পাকিস্তানের বিপক্ষে ৩০১/৪
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে…
মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে, টানা দ্বিতীয় জয় মোহামেডানের
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হারের…
‘প্রতিশোধ’ নয়, বাংলাদেশকে সম্মান দিচ্ছে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগের টেস্ট সিরিজ হার…
সর্বশেষ খবর
1.
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
- ৫ মিনিট আগে
2.
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
- ২ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক…
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেয়া হবে বলে ঘোষণা…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…

