৪১৩ রান করেও চাপে বাংলাদেশ, দাপট দেখাচ্ছে পাকিস্তানের তরুণ ব্যাটাররা
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৬
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে মাত্র এক উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে সফরকারী পাকিস্তান।
বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও অভিষিক্ত আজান আওয়াইস। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৬ রান। ইমাম-উল-হক ৭২ বলে ৬টি চারে ৪৬ রান করে আউট হন।
এরপর দ্বিতীয় উইকেটে আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়েন আজান আওয়াইস। ক্যারিয়ারের প্রথম টেস্টেই দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন পাকিস্তানের এই দুই তরুণ।
আজান আওয়াইস দ্বিতীয় দিন শেষে ১৩৩ বলে ১২টি চারের সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। অন্যদিকে আব্দুল্লাহ ফজল ৭৮ বলে ৬টি চারে ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এখনও বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে। তবে যেভাবে ব্যাটিং করেছে সফরকারীরা, তাতে তৃতীয় দিনেও একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চাপে পড়ে যেতে পারে স্বাগতিক বাংলাদেশ।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

