বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাই: সুপারভাইজারসহ ৯ জন গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ২২ মিনিট আগে
সিলেটে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশের সুপারভাইজার ও ডিএসওসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডিস্ট্রিবিউটর হলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।
শনিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন— দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

পুলিশ জানায়, শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার। এছাড়া আদনান, আবু তাহের ও রুপায়ন বিশ্বাস ডিএসও হিসেবে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৮ মে) সকালে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীরা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ৮১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে একটি প্রাইভেটকারে রওনা দেন। পথে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় ছিনতাইকারীরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুট করে নেয়।
পুলিশের তথ্যমতে, লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিন আরোহীর একটি মোটরসাইকেল টাকাবাহী গাড়িটিকে থামার সংকেত দেয়। পরে মোটরসাইকেল আরোহীরা ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মাধ্যমে পাঁচটি ব্যাগে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের দাবি, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঝুঁকির বিষয়টি জেনেও গাড়ির গতি কমিয়ে ছিনতাইয়ের সুযোগ সৃষ্টি করেন। এছাড়া নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় সন্দেহের সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অজ্ঞাত ডাকাতদের সঙ্গে যোগসাজশ করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহের মাধ্যমে বিকাশের কিছু কর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
এ ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয়…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
সর্বশেষ খবর
2.
গণছাঁটাইয়ের পর ক্ষোভে ফুঁসছেন ওরাকল কর্মীরা
- ২ ঘণ্টা আগে
3.
আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
উন্নয়নে বৈষম্য ও গণমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উন্নয়ন কার্যক্রমে দলীয় ও আঞ্চলিক বৈষম্য…
‘ইরানকে দখল করা অসম্ভব, হরমুজ নিয়ন্ত্রণও সহজ নয়’ — সাবেক মার্কিন কর্নেল ম্যাকগ্রেগর
যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকায় বিশ্বজুড়ে দেশটির প্রতি…
গোলাগুলির মুখে লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার বন্ধ, জরুরি অবস্থা ঘোষণা
লিবিয়ার বৃহত্তম সচল তেল শোধনাগার জাওইয়া রিফাইনারি সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শোধনাগার এলাকায় জরুরি…
সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার প্রকাশিত হজ…
শুভেন্দুর শপথ আজ, কড়া নিরাপত্তায় ব্রিগেড; নির্বাচনী ফল নিয়ে আইনি লড়াইয়ে নামছেন মমতা
শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। Brigade Parade Ground-এ অনুষ্ঠিতব্য এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে পুরো…
বিদেশি খেলোয়াড় বিতর্কে থমকে ম্যাচ, শেষ পর্যন্ত কিংস-পুলিশ ড্র
বাংলাদেশ ফুটবল লিগে Bashundhara Kings ও Bangladesh Police FC-এর হাইভোল্টেজ ম্যাচে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। বিদেশি খেলোয়াড় পরিবর্তন নিয়ে বিতর্কে…
যুদ্ধের আগুন থামাতে ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান!
আগামী সপ্তাহেই Islamabad-এ পুনরায় শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের স্থগিত আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal জানিয়েছে, মধ্যস্থতাকারীদের…
ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন Donald Trump। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে…

