ওমান উপসাগরে তেলবাহী জাহাজ জব্দের দাবি আইআরজিসির, হরমুজে নতুন ‘সামুদ্রিক নীতি’ ঘোষণা ইরানের
- প্রান্তকাল ডেস্ক
- ১৯ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান উপসাগরে ‘ওশান কোই’ নামের একটি তেলবাহী জাহাজ আটক করার দাবি করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে জাহাজটি জব্দ করা হয়েছে। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছিল।
ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, ইরানি নৌবাহিনীর সদস্যরা জাহাজটিকে দেশের দক্ষিণ উপকূলে নিয়ে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে জাহাজে ইরানি বাহিনীর অভিযানের দৃশ্যও দেখানো হয়েছে। মেরিন ট্র্যাকার সূত্রে জানা গেছে, ‘ওশান কোই’ বার্বাডোজে নিবন্ধিত একটি জাহাজ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী বলেছে— ইরানের জলসীমায় জাতীয় সম্পদ ও স্বার্থ রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে এবং কোনো আগ্রাসন বা নিয়ম লঙ্ঘন সহ্য করা হবে না।
এদিকে আল জাজিরাকে দেওয়া বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর হরমুজ প্রণালী ঘিরে নতুন কৌশল নিচ্ছে তেহরান। ইরান ‘পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ’ নামে নতুন একটি কাঠামো গঠনের পরিকল্পনা করছে, যা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে।
নতুন প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। জাহাজের উৎপত্তিস্থল, বহনকৃত পণ্য ও গন্তব্য সম্পর্কে তথ্য দিয়ে অনুমোদন নিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইরান কৌশলগত এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও আলোচনায় চাপ তৈরির অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
শিশু নির্যাতনের অভিযোগে শ্রীলঙ্কার প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
শ্রীলঙ্কায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের…
‘ইরানকে দখল করা অসম্ভব, হরমুজ নিয়ন্ত্রণও সহজ নয়’ — সাবেক মার্কিন কর্নেল ম্যাকগ্রেগর
যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন, ইরান…
গোলাগুলির মুখে লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার বন্ধ, জরুরি অবস্থা ঘোষণা
লিবিয়ার বৃহত্তম সচল তেল শোধনাগার জাওইয়া রিফাইনারি সশস্ত্র…
সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত…
শুভেন্দুর শপথ আজ, কড়া নিরাপত্তায় ব্রিগেড; নির্বাচনী ফল নিয়ে আইনি লড়াইয়ে নামছেন মমতা
শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে…
সর্বশেষ খবর
2.
গণছাঁটাইয়ের পর ক্ষোভে ফুঁসছেন ওরাকল কর্মীরা
- ১ ঘণ্টা আগে
3.
আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬
- ২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
উন্নয়নে বৈষম্য ও গণমাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উন্নয়ন কার্যক্রমে দলীয় ও আঞ্চলিক বৈষম্য…
বিদেশি খেলোয়াড় বিতর্কে থমকে ম্যাচ, শেষ পর্যন্ত কিংস-পুলিশ ড্র
বাংলাদেশ ফুটবল লিগে Bashundhara Kings ও Bangladesh Police FC-এর হাইভোল্টেজ ম্যাচে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। বিদেশি খেলোয়াড় পরিবর্তন নিয়ে বিতর্কে…
যুদ্ধের আগুন থামাতে ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান!
আগামী সপ্তাহেই Islamabad-এ পুনরায় শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের স্থগিত আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal জানিয়েছে, মধ্যস্থতাকারীদের…
ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি
রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন Donald Trump। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে…
দেশে ৫৪ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩৪৩, নতুন শনাক্ত ২৮২
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।…
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’
বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দর পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের…
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিশেষজ্ঞদের মতে, মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা ভয়াবহভাবে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…

