পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, রাজনৈতিক উত্তেজনা চরমে
- প্রান্তকাল ডেস্ক
- ৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে রাজ্যপাল আর এন রবি বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালার প্রকাশিত গেজেট নোটিফিকেশনে এ তথ্য জানানো হয়।
রাজ্যপাল জানান, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭ মে’র মধ্যে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে গত ৫ মে এক সংবাদ সম্মেলনে মমতা স্পষ্ট জানিয়ে দেন, তিনি নির্বাচনে পরাজিত হননি এবং পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
নিজেকে ‘রাস্তার মানুষ’ উল্লেখ করে মমতা বলেন, তার রাজনৈতিক লড়াই এখন রাজপথেই চলবে। তার এই অবস্থানের পর ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম নেতা অখিলেশ যাদব ঘোষণা দেন, জোট ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে।
এদিকে রাজনৈতিক সংকটের মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ। হামলায় তার গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণেই তার সহযোগীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। হামলায় ব্যবহৃত একটি মোটরবাইক উদ্ধার করা হলেও এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
একদিকে বিধানসভা বিলুপ্তি, অন্যদিকে রাজনৈতিক হত্যাকাণ্ড—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।
এই বিভাগের আরও খবর
ভারতের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন স্কাইরুট, নতুন বিনিয়োগ পেল ৬০ মিলিয়ন ডলার
ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot…
শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ হত্যা: ভিন্রাজ্য যোগ খতিয়ে দেখছে পুলিশ, তদন্তে SIT
পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী…
ব্যবসা শুরু সহজ করা হবে, ২৫-২৬ লাইসেন্সের জটিলতা কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
ঢাকা, ৭ মে : দেশে ব্যবসা শুরু করতে…
সৌদি চাপেই ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: মার্কিন গণমাধ্যম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত…
তুরস্কের ‘ইলদিরিমহান’ ক্ষেপণাস্ত্র উন্মোচন, প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বার্তা
তুরস্ক ৬ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ১৭৪
দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত ছয় দিনে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ…
‘প্রতিশোধ’ নয়, বাংলাদেশকে সম্মান দিচ্ছে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগের টেস্ট সিরিজ হার এখনো পাকিস্তান ক্রিকেটে আলোচনার বিষয়। তবে সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার মানসিকতা নিয়ে…
বিদেশি বিনিয়োগে ধীরগতির সরকারি সেবা বড় বাধা: মির্জা ফখরুল
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী…
আবারও বাড়ল মূল্যস্ফীতি, এপ্রিলে ৯.০৪ শতাংশে পৌঁছাল
প্রান্তকাল প্রতিবেদন: চলতি বছরের মার্চে কিছুটা কমে ৯ শতাংশের নিচে নামার পর আবারও বেড়েছে দেশের মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)…
সংবেদনশীল এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার
প্রান্তকাল ডেস্ক: দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইলস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অবৈধভাবে…
পল্টনে অভিযান: তিন চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)…
দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬, আহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে…
২০২৮ সালের মধ্যে আরও ৮০৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
প্রান্তকাল প্রতিবেদন: দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার…

