ডেপুটি স্পিকারের পদ নিতে বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর, আলোচনায় সমাধানের বার্তা
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
বিরোধী দলের প্রতি আবারও সহযোগিতার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পদটি এখনো বিরোধীদের জন্য উন্মুক্ত রয়েছে, তারা চাইলে যেকোনো সময় এটি গ্রহণ করতে পারেন।”
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় সরকার প্রস্তুত।
গণতন্ত্রের অগ্রযাত্রায় সরকার ও বিরোধী দলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একটি সমৃদ্ধশালী দেশ গঠনে বিরোধী দল ও সরকারি দলের গন্তব্য এক ও অভিন্ন। সংসদে গঠনমূলক বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে যায়।” মতপার্থক্যের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো একটি দল ব্যর্থ হলে তা পুরো দেশের ব্যর্থতায় পরিণত হয়। “আমরা কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আলোচনার মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে,”—যোগ করেন তিনি। এ সময় বিরোধীদলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বক্তব্যে নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশে অবস্থানকালে উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান দেখে দেশের শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। সেই লক্ষ্যেই আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি শুধু সেচ সুবিধা নয়, বরং দেশের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে জনসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
জ্বালানির দামে ধাক্কা, যুদ্ধের চাপ ট্রাম্পের রাজনীতিতে প্রভাব ফেলছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় গালফ দেশগুলোর যৌথ প্রকল্পে নতুন গতি
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি…
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা…
আওয়ামী লীগ আমলে হত্যা-গুম-নির্যাতনে ১,৮৫৫ মামলা, ১৫৮টির চার্জশিট: আইনমন্ত্রী
বিগত সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের…
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার, দলভিত্তিক তথ্য নেই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
সর্বশেষ খবর
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি নিরাপত্তায় ১ লাখ টন ডিজেল, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।…
ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, ১৩ কর্মকর্তার রদবদল
ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক…
রংপুর মেডিকেল কলেজে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…
রংপুরে সিটিএসবি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতার নির্দেশনা
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সিটিএসবি ইউনিটে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় এ সভা…
ইরান অবরোধের আশঙ্কায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দীর্ঘমেয়াদি অবরোধের খবরে আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি…
জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ
আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করতে…
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা ও পুনর্বাসনের দাবি জামায়াতের
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান…
কোরবানিকেন্দ্রিক অর্থনীতি ৫.৭ বিলিয়ন ডলার, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে কোরবানিকেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭০…

