রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা–১৬ আসনে বেসরকারি ফলে জয়ী আব্দুল বাতেন

ঢাকা–১৬ আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হকের চেয়ে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

ঘোষিত ফল অনুযায়ী, আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। অন্যদিকে আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ মোট ১৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনে ভোটের হার ছিল ৪৬ শতাংশ।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্যে জানা যায়, ঢাকা–১৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭৬৪টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৭৯৯টি।

এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সাইফুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন