আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৭, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, “এ দেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব এখন পুলিশের কাঁধে। বাংলাদেশ পুলিশ এমন এক মানদণ্ড স্থাপন করবে বলে আমরা প্রত্যাশা করি, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।”
রবিবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।
উপদেষ্টা বলেন, “আইনের প্রয়োগ কেবল শক্তি দিয়ে নয়—ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, তারা জনগণের নিরাপত্তা, আস্থা এবং গণতান্ত্রিক অধিকারের প্রতীক।”
তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, “কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না, বিশেষ সুবিধা নেবেন বা দেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাবাও যাবে না।”
তিনি আরও জানান, “ফ্যাসিস্টদের তালিকা পুলিশের হাতে রয়েছে। যারা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের গ্রেফতারে অভিযান বাড়াতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন।”
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন,
“অধীনস্তদের পেশাদারিত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে। যারা কমান্ড মানে না বা রাষ্ট্রের প্রতি অসম্মান দেখায়, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।”
তিনি জেলা পর্যায়ে ঘনঘন কোর কমিটির সভা আহ্বানের নির্দেশ দেন এবং বলেন, “রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।”
উপদেষ্টা বলেন, স্পেশ্যাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করে জেলার প্রতিটি তথ্য হাতের নাগালে রাখতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান ত্বরান্বিত করতে হবে এবং কেপিআইগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে হবে।
তিনি অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সব সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানান।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন,
“পুলিশের ওপর কোনো আক্রমণ বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।”
তিনি সাম্প্রতিক সাইবার অপরাধ বৃদ্ধির প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ পুলিশ অফিসারদের এই অপরাধ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অপরাধ পর্যালোচনা সভায় উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

