প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর পরিকল্পনা: উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ৭, ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুইদিনই বহাল থাকবে, তবে শিক্ষা পঞ্জিতে থাকা অন্যান্য ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক স্তরে সাক্ষরতা নিশ্চিত করতে হলে স্কুলে কন্ট্রাক্ট আওয়ার বাড়াতে হবে। “একজন শিক্ষক শিক্ষার্থীর জন্য কতটুকু সময় দিতে পারবেন, তা নির্ভর করছে স্কুল কতদিন খোলা থাকে তার ওপর,” উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা জানান, ৩৬৫ দিনের মধ্যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকে মাত্র ১৮০ দিন। এর ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি অপ্রয়োজনীয় কিছু ছুটি কমানো যায় কি না। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এটি করতে হবে।”
সাপ্তাহিক ছুটি দুইদিন থেকে একদিনে আনার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত লক্ষ্য ক্যালেন্ডারের ছুটি কমানো। “সাপ্তাহিক ছুটি একদিন করলে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন।”
তিনি আরও বলেন, শিক্ষকদের একটি দাবি রয়েছে—তারা ভ্যাকেশন ডিপার্টমেন্ট থেকে নন-ভ্যাকেশন ডিপার্টমেন্টে যেতে চান না, কারণ এতে আর্থিক বিষয় জড়িত। ফলে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ক্যালেন্ডারের ছুটি কিছুটা কমানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।
কোন কোন দিন ছুটি কমানো হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেব।”
এই বিভাগের আরও খবর
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, নতুন চেয়ারম্যান নিয়োগ
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা…
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…
সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

