আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে প্রয়োজন দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৮, ২০২৫
খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার বলেছেন, “আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। পাশাপাশি প্রয়োজন মানসম্মত খাদ্য পরীক্ষাগার।” তিনি জানান, জাপান সরকার ও জাইকার সহায়তায় ঢাকায় একটি আধুনিক ফুড সেফটি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত “Modern Food Safety System in Bangladesh” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, “বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির বিশাল সম্ভাবনা আছে, তবে নিরাপদ খাদ্য নিশ্চিতে পিছিয়ে থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছি না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি খাদ্য ও কৃষি খাতে রপ্তানি আয় বহুগুণে বৃদ্ধি পাবে।”
তিনি আরও জানান, “বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে এবং জাপান সরকারের সহযোগিতায় একটি ঋণ চুক্তির মাধ্যমে ঢাকায় একটি আধুনিক নিরাপদ খাদ্য পরীক্ষাগার ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জাতীয় রেফারেন্স ল্যাব হিসেবে কাজ করবে। একইসঙ্গে একটি কার্যালয় ভবন এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া চট্টগ্রাম ও খুলনায় বিভাগীয় ল্যাব স্থাপন করে দেশব্যাপী খাদ্য পরীক্ষা ও বিচারিক কার্যক্রম সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হি. ই. মি. শিনিচি সাইদা বলেন, “নিরাপদ খাদ্য একটি নতুন খাত হিসেবে জাপান-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও বিস্তৃত করেছে। জাপান এ খাতে প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি জানান, “জাপানে প্রচলিত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে নির্দেশনাভিত্তিক পরিদর্শন পদ্ধতিতে ধীরে ধীরে অগ্রসর হওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে এটি একটি সমন্বিত প্রয়াস। একক সংস্থার পক্ষে এটি সম্ভব নয়।”
রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ল্যাবরেটরির পেশাদার জনবল নিয়োগে কার্যকর পদক্ষেপ নেবে।
সভাপতির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে হলে আংশিক সমাধান যথেষ্ট নয়। আমাদের একটি পূর্ণাঙ্গ নিরাপদ খাদ্য ব্যবস্থা প্রয়োজন।”
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া। তিনি জাইকা ও জাপান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ। তিনি বলেন, “প্রতি বছর অনিরাপদ খাদ্য খেয়ে বিশ্বে প্রায় ১৬ লাখ মানুষ অসুস্থ হচ্ছে। নিরাপদ খাদ্য ছাড়া এসডিজি লক্ষ্যমাত্রা ১ (শূন্য দারিদ্র্য), ২ (শূন্য ক্ষুধা), এবং ৩ (সুস্বাস্থ্য ও সুস্থতা) অর্জন সম্ভব নয়।”
সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, দাতা সংস্থা, দেশি-বিদেশি প্রতিষ্ঠান, খাদ্য শিল্পের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এই বিভাগের আরও খবর
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

