পারভেজ হত্যা মামলার রহস্য উদঘাটন, ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৮, ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মূল ঘাতকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের আমলাব এলাকার গিয়াসউদ্দিন মোল্লার ছয়তলা ভবনে পারভেজ হাসানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে অজ্ঞাত দুর্বৃত্তরা। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৪ জুলাই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভিকটিমের বড় ভাই ঝন্টু সরদার ৫ জুলাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) বিষ্ণু পদ দাস তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেন। ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার ওসি মো. তারিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা বিষ্ণু পদ দাসের যৌথ প্রচেষ্টায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসে।
তদন্তে পুলিশ জানতে পারে, পারভেজ হাসান ও তার রুমমেট মেহেদী হাসান ইমন সমকামী সম্পর্কে জড়িয়ে ছিলেন। পরবর্তীতে তাদের সঙ্গে সমকামী সম্পর্কে যুক্ত হন ডা. আরমান। এই সম্পর্ক নিয়ে তিনজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মেহেদী হাসান ইমন ধারালো ছুরি দিয়ে পারভেজ হাসানকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে।
পুলিশ জানায়, ঘটনার পর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) মো. সালাউদ্দিন, এসআই রোকনসহ একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ জুলাই বিকেল ৫টায় কুমিল্লার মুরাদনগর থেকে মেহেদী হাসান ইমন এবং একই রাত ২টা ১৫ মিনিটে রূপগঞ্জের বরাবো এলাকা থেকে ডা. আরমানকে গ্রেফতার করে।
পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে মেহেদী হাসান ইমন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

