বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জীপ গাড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বাঁশখালী থানার মূল গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কাজী আবু কাউছার ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. রায়হান ওরফে রিদুয়ান (২৮)। তার পিতার নাম মৃত রফিক আহমদ এবং মাতার নাম মনোয়ারা বেগম। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১৪ হাজার পিস। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন