কেএমপি’তে ৫৮তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২, ২০২৫
KMP HQ MEDIA CELL | ০২ জুলাই ২০২৫
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-তে সদ্য প্রশিক্ষণ সমাপ্ত ৫৮তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকাল ৯:৩০টায় কেএমপি সদর দফতরের পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ কোর্সের উদ্বোধন করা হয়। কেএমপিতে যোগদান করা মোট ২৭৩ জন পুলিশ সদস্য এ কোর্সে অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি নবনিযুক্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্যের বাহিনী। নতুন যোগদানকারীদের হাত ধরে এ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, “সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে থেকে অসহায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। পুলিশের কাছে সেবা নিতে আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণ করতে হবে। ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য, পেশাদারিত্ব এবং সহনশীলতা অবলম্বন করতে হবে। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। মনে রাখতে হবে, ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা যেমন আছে, তেমনি খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, এবং ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই এবং অতিরিক্ত দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

