গত ২৭ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ১৩:৫৫ ঘটিকায় টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া এলাকা থেকে ছয়টি হত্যা মামলা, ডাকাতি মামলা এবং অপহরণ চক্রের মূলহোতা ও ছয়টি জিআর পরোয়ানাভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি মোঃ ইসমাইল (৩৪), পিতা-আবু সুলতান, সাং-নয়া পাড়া, মোচনী রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-আই, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইসমাইল টেকনাফ থানা এলাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যা ও ডাকাতি সংঘটনকারী রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

