বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিরাজদিখানে মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গত ২৭-০৬-২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২২.১০ ঘটিকায় সিরাজদিখান থানার এসআই (নিরস্ত্র) মাসুদ রানা-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আবিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। মাদরাসাতুল রহ্‌মানিয়া ইসলামিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সামনের কাঁচা রাস্তার পাশে অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ শেখ (২৮), পিতা-মহিউদ্দিন শেখ, সাং-চালতিপাড়া বড় বাড়ি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার নিজ স্বীকারোক্তিমতে মোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

অভিযুক্ত মোঃ জাহিদ শেখ-এর বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন