উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবি’র এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- প্রান্তকাল ডেস্ক
- মে ৫, ২০২৫
০৫ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আজ (০৫ মে) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে অধিকাংশ কেন্দ্র ভ্রমণ করেছি এবং তাতে দেখেছি যে 80থেকে 85 পার্সেন্ট উপস্থিতির হার রয়েছে। কোন কোন ক্ষেত্রে আরো বেশি। পরীক্ষা আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই আমরা জানি এবং কোনরকম অসংগতি আমাদের নজরে আসে নাই, কাজেই আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু এ ইউনিটের পরীক্ষা আমরা তিন ভাগে নিয়েছি সে তো সমান তিন ভাগ করে আমরা আমাদের রেজাল্ট প্রকাশ করব। আশা করছি যে আমাদের পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।
ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমরা আসলে সকাল থেকেই ছিলাম সব কেন্দ্রে গিয়েছি যেখানে দেখেছি অভিভাবকরা আছে শিক্ষার্থীরা আছে।তারা মোটামুটি নিজ থেকেই ক্যাম্পাসে আসতে পেরেছে এবং পরীক্ষার হলে পৌঁছাতে পেরেছে।আজকের আবহাওয়াটা ভালো ছিল কালকে বৃষ্টি হওয়ার কারণে। আর কোন অপ্রীতিকর ঘটনা বা অসংগতি আমাদের চোখে পড়ে নাই। প্রশ্নপত্র বা অন্য কোন বিষয় নিয়েও প্রশ্নের উদ্বেগ হয়নি। প্রশ্নপত্র যদি ভুল থাকে তাহলে সবার জন্য সাম্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। প্রো ভিসি স্যার বলেছেন যখন শিফট অনুযায়ী পরীক্ষা হয় তখন আনুপাতিক হারেই সিট বিন্যাস হবে। সকল পরীক্ষার্থীদেরকে থেকে আমি শুভেচ্ছা জানাই।
আজকের ‘এ’ ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৭৯.৬ ভাগ। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
হরমুজ প্রণালি ‘চিরতরে বন্ধের’ হুঁশিয়ারি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায়…
