আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, জাহানারার অবস্থা আশঙ্কাজনক
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
১৮ জুন ২০২৫
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে এক নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ ও আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দুই তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তার ছেলে গার্মেন্টসকর্মী জুয়েল রানা (২২) এবং টাইলস মিস্ত্রি বড় ছেলে জহুরুল ইসলাম (২৮)। দগ্ধদের মধ্যে জাহানারা ও জুয়েলকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, আর জহুরুলকে ঢামেকে পাঠানো হয়েছে।
জুয়েল রানা জানান, “সকালবেলা আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন মা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় মায়ের শরীরে, আর রুমের দেয়াল ধসে পড়ে।” এতে তিনি ও তার বড় ভাই আহত হন।
জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন বলেন, “আমরা পাশের রুমে ছিলাম। বিস্ফোরণের শব্দ এত জোরে হয়েছিল যে, আমাদের রুমের দেয়াল ধসে পড়ে। জহুরুলের ওপর দেয়াল পড়ে সে আহত হয়। পাশের ঘরের আরও দুইজনও আহত হয়েছেন।”
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জাহানারা বেগমের শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা চরম আশঙ্কাজনক। ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে এবং তার দুই পা-তেও আঘাত রয়েছে। জহুরুল ইসলাম দগ্ধ না হলেও তার শরীরে গুরুতর আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

