৭৪ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ, বাদ জোহর জানাজা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসপাতালে ভর্তি ছিলেন ৭ নভেম্বর থেকে
গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।
তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
জানাজা ও দাফন
রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার বাবা এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রেজাউল হক রতনও বর্তমানে মসজিদটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জানাজা শেষে বাদ আছর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার পৈতৃক কবরস্থানে দাফন করা হবে।

