কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত মো. ইউসুফ (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের সি/৮ ব্লকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ইউসুফ ওই ব্লকের নিজ শেল্টারের সামনে অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানায় হস্তান্তর
গ্রেপ্তার ইউসুফের বাবার নাম মো. হোসেন। তিনি ক্যাম্প-২ ইস্টের সি/৮ ব্লকের বাসিন্দা।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

