শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ভাটারায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর ভাটারার নূরেরচালা বোটঘাট এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের সঙ্গে দুবাই থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী শীর্ষ সন্ত্রাসী ‘দাদা বিনাশ’-এর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রুহুল আমিন ও ইয়াসিনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন দুবাই থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী শীর্ষ সন্ত্রাসী ‘দাদা বিনাশ’-এর লোক।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন