“আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” উদ্বোধন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৭, ২০২৫
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স” চালু করা হয়েছে। পুলিশের জনসেবা কার্যক্রমে মাঠপর্যায়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এই প্রশিক্ষণ সহায়ক হবে বলে জানান কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩:৩০টায় চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মার্শাল আর্ট হলো আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় কৌশল। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা অনেক সময় হুমকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে, করণীয় নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং জনগণের সেবায় সুনিশ্চিত ভূমিকা রাখতে সক্ষম করবে।”
চট্টগ্রাম জেলার সব পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে সদস্যদের কর্মস্পৃহা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
উক্ত অনুষ্ঠানে Chittagong Chinese Martial Art Wushu Academy-এর প্রধান প্রশিক্ষকসহ প্রশিক্ষকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

