বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে। এ সময় দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে।

পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পার্লামেন্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রার্থনা করা হয়।

জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুমও পরিদর্শন করেন।

স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন