সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, প্রতি শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন