সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ব্রিটিশ দূতের পৃথক বৈঠক

দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা, সাক্ষাৎ করেছেন ইইউ ও চীনের প্রতিনিধিরাও

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা বিনিময় মার্কিন রাষ্ট্রদূতের

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইইউ ও চীনের প্রতিনিধিদের

এদিকে, একই দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন