এবার খিলক্ষেতে মব করে তল্লাশির নামে নগদ অর্থ-মালামাল লুটপাট
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৩, ২০২৫
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে প্রশাসনের পরিচয়ে তল্লাশির নামে মব সৃষ্টি করে একদল দুর্বৃত্ত নগদ টাকা, চেক, সিসিটিভি ডিভাইসসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছে এবং ‘ফ্যাসিস্ট সরকারের’ নাম ব্যবহার করে মামলা দেয়ার ভয় দেখিয়েছে।
ঘটনাটি ঘটে গত ১০ জুন বিকেল ৪টার দিকে উত্তর নামাপাড়া বোটঘাট এলাকার ক-২২৮/৬/১ নম্বর বাড়িতে। চাকরিজীবী মোহাম্মদ সহিদুল ইসলামের ফ্ল্যাটে একদল যুবক নিজেদের পুলিশ প্রশাসনের লোক পরিচয় দিয়ে প্রবেশ করে এ তাণ্ডব চালায়। ঘটনার মূল পরিকল্পনায় ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ডাকাতি মামলার আসামি শিমুল। তার নেতৃত্বে মুক্তার, খালেক, ইসমাইলসহ অন্তত ২০ জনের একটি দল অভিযানে অংশ নেয়।
ভুক্তভোগী পরিবার জানায়, মূল ফটক বন্ধ থাকায় দুর্বৃত্তরা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ টপকে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে। এরপর কলিং বেল বাজালে তারা নিজেদের পরিচয় দেয় ‘প্রশাসনের লোক’ হিসেবে। দরজা খুলতেই এক আত্মীয়কে বেধড়ক মারধর শুরু করে তারা। ভেতরে থাকা মহিলারা বাধা দিতে গেলে আরও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ফ্ল্যাটের নিচে আরও ১০-১৫ জন পাহারারত ছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভয়ে পরিবারটি ৫ লাখ টাকা দিতে সম্মত হয়। প্রথমে ঘর থেকে ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। এরপর স্থানীয় একটি বুথ থেকে এটিএম কার্ড ব্যবহার করে আরও ৫০ হাজার টাকা তুলে নেয়। একইসঙ্গে প্রাইম ব্যাংকের ৪ লাখ টাকার একটি চেক (নং: ৪৬০৯৬৮৩) লিখিয়ে নেয় তারা। এছাড়া সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আরও লুটপাট চালায়।
তারা ঘরের সিসিটিভি ও ডিভিআর খুলে নিয়ে যাওয়ায় দৃশ্যমান কোনো প্রমাণ না থাকলেও গৃহকর্ত্রী কৌশলে মোবাইলে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে অভিযুক্তদের মুখ, পোশাক ও আচরণ স্পষ্ট দেখা যায়।
ভুক্তভোগী সহিদুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে খিলক্ষেত থানায় ও পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানানো হয়। মধ্যরাতে থানার এসআই আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১১ জুন রাতে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
এসআই আজিজ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
খিলক্ষেত থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি প্রশাসনের পরিচয়ে অপরাধ সংঘটনের একটি নিন্দনীয় উদাহরণ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

