জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ইউকে প্রবাসীদের
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১১, ২০২৫
জাতীয় নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেড় কোটিরও বেশি বাংলাদেশি নাগরিককে ভোটাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ বিদেশে থাকলেও তারা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ এই প্রবাসীরাই বছরে কয়েক বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙা রাখছেন। সংগঠনের দাবি, “যে যেখানে আছেন, সেই দেশ থেকেই যেন নিজের দেশের নির্বাচনে ভোট দিতে পারেন”—এই ব্যবস্থাটি অবিলম্বে চালু করা উচিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি তুরস্কেও প্রবাসীদের ভোটে নির্বাচনের ফল নির্ধারিত হয়। বিশেষ করে তুরস্কের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গেছে, প্রবাসীদের ভোটই জয়-পরাজয়ে বড় প্রভাব ফেলেছে। অথচ বাংলাদেশ এখনো সে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়নি, যা ভোটের মৌলিক অধিকার থেকে একটি বিশাল জনগোষ্ঠীকে কার্যত বঞ্চিত করে রেখেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক, ব্রিটিশ ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ বেলায়েত হোসাইন, সদস্য সচিব ব্যারিস্টার দিদার, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা, সিরাজুল ইসলাম এবং ‘আমার দেশ’-এর বিশেষ প্রতিনিধি অলি উল্লাহ নোমানসহ সংগঠনের একাধিক সদস্য।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মানদণ্ড ও প্রযুক্তির সহায়তায় প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা। তাঁরা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যে যেখানে আছেন, সেখান থেকেই নাগরিক অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এই দাবি আর বিলম্বিত করা চলে না।”
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

