মীরসরাইয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১০, ২০২৫
চট্টগ্রাম
চট্টগ্রামের মীরসরাইয়ে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীরসরাই থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসের চালকের আসনের বাম পাশে বিশেষভাবে লুকানো বক্স থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা মো. রেজাউল করিম (পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: সিরাজছড়া) এবং মো. মুন্না (২২) (পিতা: বদি আলম, মাতা: সেলিনা আক্তার, গ্রাম: ধাইপালং, ওয়ার্ড-০৫)। উভয়েই দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে জড়িত বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর প্রত্যেকটি এ্যাম্ফিটামিন উপাদানযুক্ত এবং এগুলো সীমান্ত এলাকা থেকে এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় মাদকের গডফাদারদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় জেলা ডিবি।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

