অন্টারিওর হ্রদে ক্যানো উল্টে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন গুড্ডু ও শিল্পপতি রাকিবের মৃত্যু
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৯, ২০২৫
কানাডার অন্টারিও প্রদেশে একটি হ্রদে ক্যানো ডুবে বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় রবিবার (৮ জুন) দুপুরে অন্টারিওর লিনজি শহরের কাওয়ার্থা লেক এলাকায় একটি কটেজের পাশের হ্রদে ক্যানোয়িং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সঙ্গে ছিলেন রাকিবের কিশোর পুত্রও। দুর্ঘটনার সময় হঠাৎ বাতাসে ক্যানো উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও দুই বন্ধু সাইফুজ্জামান গুড্ডু ও আব্দুল্লাহিল রাকিব পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় অন্টারিও প্রাদেশিক পুলিশের মেরিন ইউনিট, ফায়ার সার্ভিস এবং এভিয়েশন টিম উদ্ধার অভিযানে নামে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্যানোয় আরোহীদের কারও পরনে লাইফ জ্যাকেট ছিল না, যা প্রাণহানির অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ডিং প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, তারা তিনজন মিলে ক্যানো করে হ্রদে নামেন। আবহাওয়ার অবনতি এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটে। মাত্র তিন ঘণ্টার অবকাশ যাপনের মধ্যেই বাংলাদেশ হারায় দুই জন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিকে।
উল্লেখ্য, ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু বাংলাদেশ বিমানের একজন জ্যেষ্ঠ পাইলট ছিলেন। কর্মজীবনে দায়িত্বশীলতা ও নিষ্ঠার কারণে সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। অন্যদিকে আব্দুল্লাহিল রাকিব ছিলেন তৈরি পোশাক খাতের অন্যতম সফল উদ্যোক্তা এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি একইসাথে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তাদের মৃত্যুর খবর কানাডা ও বাংলাদেশ—দুই দেশেই বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নামিয়ে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই প্রিয়জনকে স্মরণ করে সহকর্মী ও বন্ধুরা আবেগঘন শোকবার্তা দিচ্ছেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তাদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

