সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে কোড্ডায় এলাকাবাসীর কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন এবং নতুন করে বরিশল উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। রেললাইনে স্লিপার ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা।

সড়ক ও রেল যোগাযোগ বন্ধ

অবরোধের কারণে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া বাইপাসের স্টেশন মাস্টার তাহুরুল ইসলাম জানান, রেললাইনে স্লিপার ফেলে অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ কারণে সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিভিন্ন স্টেশনে আটকা ট্রেন

অবরোধের কারণে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন আটকা পড়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন