জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে আমরা একমত হতে না পারলেও রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদেরকে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ একথা বলেন। এসময় কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সম্মিলিত প্রচেষ্টায় ঐকমত্য প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, শুধু টেবিলে বসে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। রাজনৈতিক দল ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন, যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই একটি জাতীয় সনদ তৈরি করা হবে। এজন্য প্রতিটি পক্ষকেই কিছু না কিছু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
আলোচনায় ১২ দলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলে শাহাদাত হোসেন সেলিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুল রাকিব, আবুল কাশেম, ফিরোজ মোহাম্মদ লিটন এবং এম এ মান্নান উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামতের জন্য সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। ১২ দলীয় জোটসহ এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে – অধ্যাপক আলী রীয়াজ
- প্রান্তকাল ডেস্ক
- মে ৪, ২০২৫
এই বিভাগের আরও খবর
ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে পাইলট প্রকল্পের পর সম্প্রসারণ হবে চট্টগ্রাম পর্যন্ত;…
পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী
২০২৭ সালের জানুয়ারি থেকে ১ হাজার ৪৯৮টি পর্যটন…
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনে থাকছে স্মারকগ্রন্থ প্রকাশ;…
জলবায়ু তহবিলে অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তারেক…
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন দিনের তুরস্ক সফর শেষে শুক্রবার ভোরে ঢাকায়…
জাপানে উচ্চশিক্ষা ও চাকরির লক্ষ্যে আনসার-ভিডিপির ভাষা প্রশিক্ষণ
দালাল ও মধ্যস্বত্বভোগীদের নির্ভরতা কমিয়ে নিরাপদ বিদেশযাত্রার উদ্যোগ;…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল চার সেনার,তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়
মালাতিয়া প্রদেশে দুর্ঘটনা; হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাবাহিনীর চার সদস্য…
মোদির বিরুদ্ধে ফোনে নজরদারির অভিযোগ, বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের
প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন’; অভিযোগের পক্ষে প্রযুক্তিগত প্রমাণ দেননি কংগ্রেস নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে…
হরমুজ প্রণালিতে মাইনে আঘাতের পর এলপিজি ট্যাংকারে বিস্ফোরণ, দাবি আইআরজিসির
অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে জাহাজগুলোকে আবারও সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রের মাইনে আঘাতের…
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাট ও বিএনপি কার্যালয় ভাঙচুর
পাল্টাপাল্টি মিছিল থেকে ধাওয়া-পাল্টাধাওয়া; উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি দোকান ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে…
হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিতের দাবি; নতুন হামলা হলে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন…
ইউক্রেনের পাশে জার্মানি, শীত মোকাবিলায় বাড়তি ২০ কোটি ইউরো সহায়তা
বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে অর্থ দেবে বার্লিন; রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে কাজে লাগবে অর্থ শীত…
খেলাধুলায় সামাজিক বিপ্লব সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথা জানান তিনি খেলাধুলার প্রসারের মাধ্যমে…
কামরাঙ্গীরচরে ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু, কারণ জানতে তদন্ত করছে পুলিশ
ঋণের কিস্তি পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন বলে জানিয়েছে পুলিশ; মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষা রাজধানীর কামরাঙ্গীরচরে এক ভাঙারি ব্যবসায়ীর…
