“এপ্রিল নির্বাচন ডিফিকাল্ট, ডিসেম্বরই যুক্তিযুক্ত” — মির্জা ফখরুল
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৭, ২০২৫
৭ জুন ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে আয়োজনের সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য “কোনোভাবেই উপযোগী নয়”। তিনি বলেন, “ডিসেম্বরেই নির্বাচন দেওয়া সবচেয়ে যৌক্তিক এবং জাতির জন্য উপযুক্ত সময়।”
ঈদুল আজহার দিন শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “যে সময়টি (এপ্রিল) নির্ধারণ করা হয়েছে সেটা নির্বাচন আয়োজনের দিক থেকে বাংলাদেশে মোটেও সঠিক সময় নয়। তখন প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর ঝুঁকি থাকে। এছাড়া ওই সময়টি রোজার ঠিক পরে, আবার পাবলিক পরীক্ষাও থাকে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মধ্যেই, যা কঠিন হয়ে পড়বে। আমাদের স্ট্যান্ডিং কমিটি গতরাতে এ নিয়ে মতামত দিয়েছে—আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত এবং সম্ভব।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফখরুল বলেন, “আমাদের তো শুরু থেকেই দাবি ছিলো—ডিসেম্বরে নির্বাচন চাই। জনগণেরও সেই প্রত্যাশা ছিল। সেটা পূরণ হয়নি।”
এই সময় তিনি বলেন, “জাতির জন্য সত্যিকারের নির্বাচন মানেই ডিসেম্বর। সেটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গ্রহণযোগ্য সময়।”
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রতি ঈদেই দলের শীর্ষ নেতৃবৃন্দ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। ফখরুল বলেন, “দলের পক্ষ থেকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি বলেন, “এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি। কাজী নজরুল ইসলামের ভাষায়—‘ওরে হত্যা নয় আজি, সত্য-গ্রহ, শক্তির উদ্বোধন’। এই দিন আমাদেরকে ভালোবাসা, মানবতা এবং মহৎ ভবিষ্যতের শিক্ষা দেয়।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

