বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পরিবেশ উপদেষ্টার শক্ত বার্তা: টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনায় বৈশ্বিক ঐক্যের আহ্বান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৭, ২০২৫
৬ জুন ২০২৫, ঢাকা
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ সম্মেলনে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাসটেইনেবল প্লাস্টিক ব্যবস্থাপনায় একটি বৈশ্বিক প্রতিশ্রুতি গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়নের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।”
গতকাল দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভার্নিং প্রভিন্সে অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ এর মূল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং এসব খাতে গৃহীত প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্মেলনের ফাঁকে উপদেষ্টা রিজওয়ানা হাসান জেজু প্রদেশের গভর্নর ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন, এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিরূপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ৩ থেকে ৬ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে পরিবেশ উপদেষ্টা ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (GTI)’–এর সাধারণ অধিবেশন এবং প্লাস্টিক নীতি ও শিল্প সংক্রান্ত সেমিনারেও অংশ নেন।
সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল, জাতীয় উন্নয়ন সহযোগিতা প্রতিনিধি (এনডিসি), এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।
এই বিভাগের আরও খবর
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার…
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…

