রাজধানীর উত্তরপাড়ায় সকালে দুর্ঘটনা; নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী, পরিচয় জানা যায়নি।
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম
তালহা বিন জসীম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

