ধামরাইয়ে পারিবারিক কলহ থেকে নির্মম ট্রিপল মার্ডার: মেয়ের জামাই রবিন গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৫, ২০২৫
ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এক মর্মান্তিক ট্রিপল মার্ডার ঘটিয়েছে মেয়ের জামাই। নিহত হন এক নারী ও তাঁর দুই ছেলে। ঘটনার তিনদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘাতক জামাই রবিনকে গ্রেফতার করেছে।
পিবিআই সূত্রে জানা গেছে, গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের নার্গিস বেগম (৩৭) এবং তাঁর দুই ছেলে—শামীম (১৬) ও সোলাইমান (৬) গত ১ জুন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন দুপুরে তাদের লাশ খাটের উপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় উদ্ধার করে স্বজনরা। ঘরের টিনের বেড়ার দরজা খুলে ঘাতক রাতের আঁধারে এই হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়।
ঘটনার পর নার্গিস বেগমের ভাই মো. আব্দুর রশিদ ধামরাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তে নেয় পিবিআই।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মেয়ের জামাই রবিন (২২) পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। নিহত নার্গিসের স্বামী রাজা মিয়া এক বছর আগে মারা যান। তার ডেকোরেশন ব্যবসা দেখভাল নিয়ে জামাইয়ের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করে রবিন।
পিবিআই জানায়, ১ জুন রাত সাড়ে ১১টা থেকে ২ জুন ভোর পর্যন্ত সময়ের মধ্যে রবিন প্রথমে শ্যালক শামীমকে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে শাশুড়ি নার্গিস ও ছোট শ্যালক সোলাইমানকেও একই কায়দায় হত্যা করে তিনজনের লাশ একটি খাটে পাশাপাশি শুইয়ে কাঁথা দিয়ে ঢেকে দেয়। ভোরে সে নিজ বাড়িতে ফিরে যায়।
পরদিন দুপুরে রবিনের স্ত্রী নাসরিন নিজ বাড়িতে গিয়ে মায়ের ও দুই ভাইয়ের নিথর দেহ আবিষ্কার করেন। পিবিআই তদন্তে রবিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। গ্রেফতারের পর রবিন ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা জানান, “শ্বশুরের মৃত্যুর পর ব্যবসা পরিচালনা নিয়ে যে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়, তারই পরিণতি এই নৃশংস ট্রিপল মার্ডার।”
তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মঞ্জুর রহমান।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

