ইসরায়েলি বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনি হুথি বাহিনী
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩০, ২০২৫
৩০ মে ২০২৫:
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফের ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গাজায় গণহত্যা বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।” তিনি জানান, বেন গুরিওন বিমানবন্দর এই অভিযানের সরাসরি লক্ষ্য ছিল।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির ঘোষণা
ইয়াহিয়া সারি বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, “ইয়েমেনের ওপর ইসরায়েল কোনো ধরনের আক্রমণ চালালে, তার প্রতিশোধ ভয়াবহ হবে।”
তিনি আরও বলেন, “ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের গভীরে অভিযান চালানো হবে এবং গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমরা।”
কৌশলগত অবরোধ ও আন্তর্জাতিক বার্তা
গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হুথি বাহিনী ইতোমধ্যে বিভিন্ন কৌশলগত সামুদ্রিক রুটে অবরোধ আরোপ করেছে। এই অবরোধের উদ্দেশ্য, ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহে বাধা সৃষ্টি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।
ইয়েমেনি হুথি বাহিনী জানিয়েছে, “ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক হবে, যতক্ষণ না গাজার ওপর থেকে নিষ্ঠুর অবরোধ ও হামলা বন্ধ হয়।”
পটভূমি
ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে, যার ফলে এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গাজায় এ ঘটনাকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে। এর জবাবে হুথি বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে নিজেদের অবস্থান জোরালো করে তুলছে এবং অঞ্চলজুড়ে ইসরায়েলবিরোধী প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে।
এই বিভাগের আরও খবর
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে।…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…

