রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। ২০ সদস্যের কমিটির ১২ জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, বিতর্কিত এ কমিটি বহাল থাকলে ত্যাগী নেতাকর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন