বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় মাদক সেবনে দুই পরিবহন চালকের দুই মাসের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হিমেল (৩২) ও মো. মাহিম আহমেদ তন্ময় (৩২)। তারা দুজনই কুয়াকাটা এক্সপ্রেসের চালক। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন