চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের বড় সাফল্য: হারানো ৫১টি মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে হস্তান্তর
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৭, ২০২৫
চট্টগ্রাম | ২৭ মে ২০২৫
জননিরাপত্তা নিশ্চিতে ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সম্প্রতি বিভিন্ন থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানটি জেলার ১৭টি থানাকে কেন্দ্র করে পরিচালিত হয়। জিডি যাচাই, প্রযুক্তি বিশ্লেষণ এবং আন্তঃজেলা অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে:
- রাউজান থানা: ১৩টি
- লোহাগাড়া থানা: ৭টি
- রাঙ্গুনিয়া থানা: ৯টি
- আনোয়ারা থানা: ৬টি
- চন্দনাইশ থানা: ২টি
- দক্ষিণ রাঙ্গুনিয়া থানা: ৭টি
- জোরারগঞ্জ থানা: ৭টি
উদ্ধার হওয়া ফোন হাতে পেয়ে মালিকরা জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেকেই জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন ফোনগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়।
অনলাইন প্রতারণার ফাঁদে পড়ছে অনেকেই
মোবাইল উদ্ধারের প্রক্রিয়ায় দেখা গেছে, বেশিরভাগ ফোনই বিক্রি হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মে—ফেসবুক পেজ, ওয়েবসাইট, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভুয়া আইএমইআই নম্বর সংবলিত রশিদ দেখিয়ে প্রতারকরা এসব মোবাইল বিক্রি করেছিল।
পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে—পুরনো মোবাইল ফোন ক্রয়ের সময় অবশ্যই বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। সবচেয়ে নিরাপদ হচ্ছে অফিসিয়াল বা ভেরিফায়েড শোরুম থেকে কেনাকাটা করা।
সচেতনতাই সুরক্ষা
জেলা পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল দিয়ে কোনো অপরাধ সংঘটিত হলে দায় বর্তাবে মূল মালিকের ওপর। তাই মোবাইল হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার অনুরোধ জানানো হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে
চট্টগ্রাম জেলা পুলিশের এক মুখপাত্র জানান, “এই অভিযান শুধু শুরু। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অস্ত্র উদ্ধার, মাদক দমন এবং চাঞ্চল্যকর মামলার তদন্তের পাশাপাশি চুরি ও হারানো মোবাইল উদ্ধারে ডিবির কার্যক্রম নিয়মিত চলবে।”
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
