স জী ম শা ই ন
জনতার মঞ্চে যখন কথা বলি,
কানে বাজে শব্দের মিছিল,
চোখের সামনে ফেস্টুন হয়ে ওড়ে
আমার শৈশবের উজ্জ্বল পঙক্তিমালা।
ব্যর্থ প্রেমিক জানে —
তার কাছে লাইলি-মজনুর প্রেমও তুচ্ছ,
চণ্ডীদাসের গানও বেসুরা মনে হয়।
তাই তো সোমেশ্বরীর তীরে বসে,
খেরোখাতায় প্রেম লিখি আজকাল,
ভাবি — এই খাতাই একদিন মহাকাব্য হবে,
অশ্রুর নদী হয়ে সোমেশ্বরীর মতো বয়ে যাবে চিরকাল।
০৮/১০/২৬
দুর্গাপুর, নেত্রকোণা।
কবিতাটা ঠিক আছে

