বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

পূর্বাচলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড জামে মসজিদের উদ্বোধন

নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড প্রাঙ্গণে মসজিদের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার উদ্দিন (অব.); প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন; ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন; ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান; উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ; উপপরিচালক (উন্নয়ন) ফরিদ আহাম্মদ চৌধুরী এবং উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন