শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় গবেষণার ফল সরকারি পরিকল্পনায় যুক্ত করার তাগিদ

ঢাকায় ক্রমেই বাড়ছে চরম তাপপ্রবাহের ঝুঁকি। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য, নগরজীবন ও পরিবেশের ওপর। এই ঝুঁকি মোকাবিলায় শুধু গবেষণা নয়—গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সবুজায়ন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গবেষণার ফল সরকারি পরিকল্পনা ও নীতিনির্ধারণে সরাসরি কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ‘এক্সপার্ট কনসালটেশন অন এক্সট্রিম হিট রেজিলিয়েন্স সার্ভে’ শীর্ষক বিশেষজ্ঞ কর্মশালায় এসব বিষয় উঠে আসে।

কর্মশালায় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ঢাকা শহরের তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় এ গবেষণা প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে। অপরিকল্পিত নগরায়ন ও বায়ুদূষণ রোধে পরিবেশবান্ধব সুপারিশ তৈরির পাশাপাশি গবেষণার ফল সরকারি পরিকল্পনার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন